আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফটকের কাছে আজ শনিবার আত্মঘাতী হামলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চক হেগেলের সে দেশ সফরকালে এ ঘটনা ঘটল। খবর রয়টার্সের।আফগানিস্তানে ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের (আইএসএএফ) একজন মুখপাত্র জানান, হামলার সময় হেগেল ঘটনাস্থলের কাছেই ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-বিষয়ক এক কর্মকর্তা জানান, হেগেল ওই সময় নিরাপদে ছিলেন।আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আত্মঘাতী ওই হামলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ জন। হামলাকারী একটি সাইকেলে করে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান।তালেবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে। ন্যাটো সেনারা যখন আফগানিস্তান ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, সে সময় এই বোমা হামলার ঘটনা জঙ্গিদের হামলার হুমকিকে বড় করে তুলেছে।গত শুক্রবার হেগেল আফগানিস্তান সফরে যান। হামলার সময় হেগেল একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন।