আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের খোস্ত প্রদেশে আজ শুক্রবার পুলিশের একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। বিবিসির অনলাইন খবরে এ কথা জানানো হয়েছে। প্রদেশটির পুলিশ প্রধান আবদুল হাকিম ইসাকজাই জানান, খোস্ত শহরের জনাকীর্ণ এলাকার ওই তল্লাশি চৌকিতে হামলাটি ঘটে। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তিনি বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। এতে যেন পুরো শহর কেঁপে ওঠে। এখন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।ইসাকজাই জানান, পুলিশ আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করে গুলি ছুড়েছিল, কিন্তু হামলাকারী তখনই বিস্ফোরণ ঘটায়।