আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫০ মার্কিন সেনা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের মধ্যাঞ্চলে ন্যাটো বাহিনীর একটি সেনাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ৫০ জন মার্কিন সেনাসহ ৮৯ জন আহত হয়েছেন। আজ রোববার মার্কিন সেনাবাহিনী এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জঙ্গি সংগঠন তালেবান তাদের ওয়েবসাইটে এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে হামলার দশম বার্ষিকী পালনের সময় এ ধরনের হামলা হলো। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ডেভিড ইস্টবার্ন বলেন, ‘গতকাল বিকেল সোয়া পাঁচটায় এ হামলা হয়। সেনাকেন্দ্রের প্রবেশপথে এ হামলা হয়। দেয়ালে ২০ ফুট গভীর গর্ত হয়ে যায় এবং কমপক্ষে ৮৯ জন আহত হন। এঁদের মধ্যে ৫০ জন মার্কিন সেনা রয়েছেন।’ন্যাটো বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন তালেবান আত্মঘাতী বোমা হামলাকারী বড় একটি ট্রাকে বিস্ফোরক নিয়ে ওরদাক প্রদেশের সৈয়দাবাদে সেনাকেন্দ্রে প্রবেশপথে ঢুকে পড়ে।