আফগানিস্তানে আরও পাঁচজন মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে গতকাল বুধবার পাঁচজন মার্কিন সেনা নিহত হয়। এ নিয়ে ওই ঘটনার আগের ২৪ ঘণ্টায় আফগানিস্তানে মোট ১২ জন ন্যাটো সেনা নিহত হয়। ন্যাটো জানিয়েছে, বুধবারে নিহতদের মধ্যে চারজন আফগানিস্তানের দক্ষিণে এক বোমা হামলায় প্রাণ হারায়। একই অঞ্চলে আরেকটি হামলায় পঞ্চম মার্কিন সেনা নিহত হয়।এর মাত্র এক দিন আগে দেশটির কান্দাহার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন মার্কিন সেনা এবং পাঁচজন আফগান নাগরিক নিহত হয়।বুধবারের মৃত্যুগুলো যখন ঘটে, তখন গত মঙ্গলবার হেলমান্দ প্রদেশে রয়্যাল গুর্খা রাইফেলসের তিনজন ব্রিটিশ সেনাকে হত্যাকারী উচ্ছৃঙ্খল আফগান সেনাদের ধরার জন্য এক ব্যাপক অভিযান চলছিল। মঙ্গলবারে আরেকটি ঘটনায় হেলমান্দ প্রদেশে একজন ব্রিটিশ নৌসেনা নিহত হয়।এ পর্যন্ত জুলাই মাসে আফগানিস্তানে মোট ৪৫ জন আন্তর্জাতিক সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন যুক্তরাষ্ট্রের। নয় বছর ধরে চলা জুন মাসকে নয় মাসের এই যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী মাস হিসেবে গণ্য করা হয়। কেননা গত মাসে আফগানিস্তানে ১০০ জন বিদেশি সেনা নিহত হয়।