আফগানিস্তানে গাড়িবোমা হামলায় শহর গোয়েন্দাপ্রধান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে আজ বৃহস্পতিবার সকালে গাড়িবোমা হামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার শহরপ্রধান নিহত হয়েছেন। কুন্দুজ প্রদেশের পুলিশপ্রধানের মুখপাত্র এ কথা জানান। পুলিশের মুখপাত্র সৈয়দ সারওয়ার হুসাইনি বলেন, ‘ন্যাশনাল ডিরেকটোরেট অব সিকিউরিটি’-এর কুন্দুজ শহরের প্রধান পাইয়েন্দা খানের গাড়িতে ওই বোমাটি পুঁতে রাখা হয়েছিল। এটি বিস্ফোরিত হলে তিনি নিহত হন। এ ছাড়া হামলায় তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।বিস্ফোরণের পরপরই সারওয়ার হুসাইনি জানান, পাইয়েন্দা ছিলেন কুন্দুজ প্রদেশের গোয়ন্দাপ্রধান ছিলেন। পরে তিনি এ তথ্য সংশোধন করে জানান, ওই সময় তিনি ঘটনাস্থলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। রয়টার্স।