আফগানিস্তানে গুলিতে দুই মার্কিন সেনা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজর নিহত হয়েছেন।আজ শনিবার কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে এই ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এই তথ্য জানা গেছে।এদিকে আজ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় আফগান নিরাপত্তারক্ষীদের হাতে আফগানিস্তানের চারজন নাগরিক নিহত হন।ন্যাটোর একজন মুখপাত্র গুলিবিদ্ধ হয়ে দুই সেনাসদস্যের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আফগান সেনা বা পুলিশ বাহিনীর কেউ এ গুলি চালিয়েছেন কি না সে ব্যাপারে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।ন্যাটোর ঘাঁটিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআর শরিফ পোড়ানোর ঘটনায় চলমান বিক্ষোভের পঞ্চম দিনে আজ আবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।আফগান নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ওই দুই মার্কিন সেনা কর্মকর্তাকে গুলি করা হয়ে থাকতে পারে।