আফগানিস্তানে চার মার্কিন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে আজ রোববার সকালে অভ্যন্তরীণ হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটোর সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এ ঘটনার সময় আফগান পুলিশের পোশাকধারী এক হামলাকারী পাল্টা গুলিতে নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে চলতি বছর আফগানিস্তানে একইভাবে ৫১ জন বিদেশি সেনাসদস্য নিহত হলেন।এর এক দিন আগে গত শুক্রবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটোর প্রসিদ্ধ ঘাঁটি ক্যাম্প ব্যাসনে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে অন্তত দুই মার্কিন মেরিন সেনা নিহত হয়। ওই ঘাঁটিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি অবস্থান করলেও হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি।