আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয় চত্বরে আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরে জাতিসংঘ কার্যালয় চত্বরে দুজন তালেবান জঙ্গি আজ শনিবার আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় কেউ হতাহত হয়নি। হেরাতের পুলিশপ্রধান মোহাম্মদ সালেম এসাস হামলার খবর নিশ্চিত করে বলেছেন, এ সময় বেশ কয়েকজন তালেবান জঙ্গি জাতিসংঘ কার্যালয়ের ভেতরে অবস্থান নেয়। তবে কতজন জঙ্গি ঢুকেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। পুলিশ ধারণা করছে, তিন থেকে চারজন জঙ্গি ভেতরে যেতে পারে।জাতিসংঘ ভবনটিকে পুলিশ এর মধ্যেই ঘিরে ফেলেছে। এদিকে কাবুলে নিযুক্ত জাতিসংঘের প্রধান মুখপাত্র কিয়েরান ডইয়ার হামলার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় তালেবান কমান্ডার মুল্লাহ বিলাল হামলার দায় স্বীকার করেছেন।—রয়টার্স