আফগানিস্তানে তেলের ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি জ্বালানি তেলের ট্যাংকারে প্রথমে বোমা হামলা ও পরে বিস্ফোরণে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।উত্তরাঞ্চলে পারওয়ান প্রদেশের বাগরাম জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। পারওয়ান প্রদেশের মুখপাত্র রোশনা খালিদ বলেন, ‘বোমার আঘাতে ওই তেলবাহী ট্যাংকারে একটি ছোট গর্ত তৈরি হয়। গর্ত থেকে বের হওয়া তেল সংগ্রহ করার জন্য লোকজন জড়ো হলে ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।’পারওয়ান প্রদেশের গভর্নর বশির সালাঙ্গি এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি সেখানকার জনগণকে তেলের জন্য নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে না দেওয়ারও অনুরোধ করেছে।তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তেলবাহী ট্যাংকারটি বাগরামে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে যাচ্ছিল।