আফগানিস্তানে ন্যাটো সেনাসহ নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে আজ সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর তিন সেনাসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন। ন্যাটোর এক মুখপাত্রের বরাত রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ন্যাটো সেনা, চারজন আফগান পুলিশ, ছয়জন বেসামরিক ব্যক্তি ও এক আফগান দোভাষী রয়েছেন। ন্যাটো সেনাদের জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় মার্কিন সেনারা দায়িত্ব পালন করছে।এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর পরনে পুলিশের পোশাক ছিল। ন্যাটোর গাড়ি লক্ষ্য করে তিনি তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।প্রাদেশিক গভর্নর আবদুল জাবার নাহিমি বলেন, ওই হামলাকারী বিস্ফোরকসহ একটি মোটরসাইকেলে ছিলেন। আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।