আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১৪ নারী ও শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে ন্যাটোর এক বিমান হামলায় আজ রোববার ১৪ নারী ও শিশু নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হেলমান্দ প্রদেশের নাওজাদ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গতকাল শনিবার হেলমান্দ প্রদেশের একটি মার্কিন মেরিন শিবিরে জঙ্গি হামলার পর আজ ন্যাটো এ বিমান হামলা চালাল। হেলমান্দ প্রদেশের গভর্নর জানিয়েছে, দুটি বেসামরিক বাড়িতে ন্যাটোর বিমান হামলা চালিয়েছে। এতে দুই নারী ও ১২ শিশু নিহত হয়েছে। আফগান পুলিশ ও ন্যাটো এই দুর্ঘটনার কারণ যাচাই করছে।