আফগানিস্তানে পৃথক বোমা হামলায় নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গতকাল মঙ্গলবার পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার প্রথম হামলার ঘটনাটি ঘটে হেরাত প্রদেশে। একটি টয়োটা ফোর হুইল গাড়িতে বসা দুই ব্যক্তি হেরাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গুজারা জেলার মধ্যবর্তী সড়কে একটি গোলাবারুদের ভান্ডারে বিস্ফোরণ ঘটায়।হেরাত গভর্নরের মুখপাত্র মহিউদ্দিন নুরি জানিয়েছেন, গতকাল সকালের ওই হামলায় ছয়জন বেসামরিক লোক, তিন নিরাপত্তাকর্মীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এদিকে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অন্য এক আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ ব্যক্তি। হেলমান্দের মুসা কালায় অবস্থিত পুলিশ সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে স্থানীয় নিরাপত্তা সূত্রে জানা গেছে।হেরাত ও হেলমান্দের উভয় হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানের বিদ্রোহী তালেবান গোষ্ঠী।