আফগানিস্তানে বাংলাদেশি প্রকৌশলী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তরাঞ্চলে নির্মাণকর্মীদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে এক বাংলাদেশি প্রকৌশলী হত্যা এবং দুজনকে অপহরণ করেছে অপহরণকারীরা। আজ শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানালেও নিহত প্রকৌশলীর পরিচয় জানাতে পারেননি। একটি বার্তা সংস্থা এ কথা জানায়। নিহত ও অপহূত ব্যক্তিরা দক্ষিণ কোরীয় একটি কোম্পানিতে কাজ করতেন। কাবুলে দেশটির দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। সেখানকার এক কর্মকর্তা বলেছেন, তাঁদের কাছে তথ্য আছে, ঘটনার শিকার সাতজনের সবাই বাংলাদেশি। তাঁদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র দুরানি বলেন, গতকাল শুক্রবার রাতে আফগানিস্তান ও বাংলাদেশের সাতজন সড়ক নির্মাণকর্মীকে অপহরণ করা হয়েছে। তাঁদের মধ্যে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। চারজন কর্মী পালাতে সক্ষম হন। অপর দুজন এখনো অপহরণকারীদের হাতে জিম্মি আছেন।