আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আজ শনিবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ ব্যক্তি নিহত ও ২৪ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।আজ সকালে কান্দাহার শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে দামান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর বলে কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন।দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বাসটির চালককে দায়ী করেছে। কান্দাহার প্রদেশের কর্মকর্তারা বলেছেন, রাজধানী কাবুলের সঙ্গে কান্দাহারের প্রধান সংযোগ সড়ক দিয়ে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উলটে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।কান্দাহারের জনস্বাস্থ্য প্রধান আবদুল কাইয়ুম পোকলা বলেন, ‘বাস দুর্ঘটনায় আজ সকালে আমরা ৩৫ জনের লাশ পেয়েছি এবং ২৪ জন আহত হয়েছে।’