আফগানিস্তানে বিদ্রোহীদের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা বৃহস্পতিবার কাবুলে দেশটির অন্যতম বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমা কূটনীতিকেরা সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাজধানীতে আসার পর এটাই তাঁদের সঙ্গে প্রথম সাক্ষাৎ। হেজব-ই-ইসলামী বিদ্রোহী গ্রুপ বলেছে, ওয়াশিংটন আগামী বছর তাদের সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাদের নেতারা তালেবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে ‘সেতু’ হিসেবে কাজ করতে প্রস্তুত।