আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ন্যাটো ২ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ রোববার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ন্যাটোর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তালেবানরা দাবি করেছে, আফগানিস্তানের খোস্ট প্রদেশের সাবারি জেলায় তাদের লোকজন গুলি করে ন্যাটোর হেলিকপ্টারটিকে ভূপাতিত করেছে। আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটোর মুখপাত্র ও ব্রিটিশ সেনা কর্মকর্তা মেজর টিম জেমস বলেছেন, ‘আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে আমি নিশ্চিত করতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে শত্রুপক্ষের হামলার কোনো তথ্য নেই।’পরে ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় ন্যাটোর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। তবে নিহত ন্যাটোর সেনাসদস্যরা কোনো দেশের নাগরিক, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।