আফগানিস্তানে বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ বিমানবন্দরের ফটকে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। গত সপ্তাহে মার্কিন বিমান ঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে চলমান বিক্ষোভের অংশ হিসেবে আজ সোমবার এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, চলমান বিক্ষোভের সঙ্গে এ বিস্ফোরণের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে রকম কোনো ইঙ্গিত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে ঘটনার পরপরই তালেবান জঙ্গিরা এ হামলার দায়ভার স্বীকার করে জানায়, পবিত্র কোরআন পোড়ানোর ‘প্রতিশোধ’ নিতেই এ হামলা চালানো হয়েছে।ওবায়দুল্লাহ তালওয়ার নামের গোয়েন্দা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ বিস্ফোরণে আহত হয়েছে ১৫ জন। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ নেতারা ক্ষমা প্রার্থনা করলেও গত সপ্তাহ থেকে আফগানিস্তানের বিভিন্ন শহরে এ বিক্ষোভ অব্যাহত রয়েছে।রাবাত থেকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘এ সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এখনই এটি বন্ধ করা উচিত।’এদিকে, এ পরিস্থিতিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার কাবুল থেকে সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বলেন, ‘দ্রুত উত্তেজনা বাড়ছে। আমি মনে করি, স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সবকিছু শান্ত হতে হবে।’২০১৪ সালের শেষ নাগাদ মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা।কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত বিক্ষোভে ৩০ জনের বেশি লোক নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই মার্কিন পুলিশ কর্মকর্তা রয়েছে।