আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গতকাল রোববার বোমা হামলা ও ভূমিমাইন বিস্ফোরণে ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পূর্ব আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে হাসপাতাল থেকে ফিরছিলেন।হেলমান্দ ও কান্দাহার প্রদেশের মধ্যবর্তী এলাকার একটি সড়কে ভূমিমাইন বিস্ফোরিত হয়ে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হন। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে ভূমিমাইন বিস্ফোরিত হয়ে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।এদিকে আফগান পুলিশের পোশাক পরা এক ব্যক্তির গুলিতে গতকাল দেশটিতে এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।