আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার রাতে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় এক রাজনীতিক এ কথা জানান। বাদগিস প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান ফায়জুল্লাহ আজিমি জানান, বাদগিস প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার ওপর দিয়ে পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই পুলিশ এবং একই পরিবারের আটজন নিহত হয়। আজিমি বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক শিশু আহত হয়েছে। রয়টার্স।