আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে গতকাল শুক্রবার বিকেলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ১৫ জন নিহত হয়েছে। এদের সবাই সাধারণ নাগরিক। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি জানিয়েছেন, গতকাল বিকেলে খান নাশিন গ্রামে একটি যাত্রীবাহী পিকআপে বোমাটি আঘাত হানে। পিকআপটি একটি বাজার থেকে গন্তব্যে যাচ্ছিল। রাস্তায় পুঁতে রাখা বোমাটির ওপর দিয়ে সেটি যেতেই তা বিস্ফোরিত হয়।দাউদ আহমাদি ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছেন। হেলমান্দ আফগানিস্তানের অন্যতম গোলযোগপূর্ণ প্রদেশ। অঞ্চলটি তালেবানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বিবিসি।