আফগানিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচ বিদেশি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আজ বৃহস্পতিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন বিদেশি সেনা নিহত হয়েছেন। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) এ কথা জানিয়েছে। তবে ইসাফ বিস্ফোরণ সম্পর্কে বা নিহত সেনারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে তাত্ক্ষণিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। রয়টার্স।