আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৩ বেসামরিক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৩ বেসামরিক ব্যক্তি নিহত ও ৩৩ জন আহত হয়েছে। পশ্চিম নিমরোজ প্রদেশের খাস রড জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। আজ শুক্রবার দেশটির পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানান।প্রাদেশিক পুলিশপ্রধান আবদুল জাবার পুরদেলি জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমাটি যাত্রীবাহী একটি বাসে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। বোমা পুঁতে রাখার জন্য কর্তৃপক্ষ তালেবান জঙ্গিদের দায়ী করেছে।