আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৪ ন্যাটো সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ শনিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে চার ন্যাটো সেনা নিহত হয়েছে। ন্যাটো কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহত সেনাদের জাতীয়তা সম্পর্কে ন্যাটোর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে এ অঞ্চলে দায়িত্ব পালনরত অধিকাংশ সেনাই মার্কিন নাগরিক। ২০১১ সালে আফগানিস্তানে প্রায় ২২০ জন ন্যাটো সেনা নিহত হয়েছে।