আফগানিস্তানে বোমা হামলায় এক ন্যাটো সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর আফগানিস্তানে বোমা হামলায় এক ন্যাটো সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটিতে দায়িত্বরত আন্তর্জাতিক নিরাপত্তাসহায়ক বাহিনী।গতকাল বুধবার আন্তর্জাতিক নিরাপত্তাসহায়ক বাহিনীর পক্ষ থেকে ন্যাটো সেনা নিহত হওয়ার কথা জানানো হয়।তবে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এ ঘটনার পূর্ণবিবরণ বা নিহত সেনার নাম-পরিচয় প্রকাশ করেনি।আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবান হামলায় এ মাসে ৫০ জনেরও বেশি ন্যাটো সেনা নিহত হয়েছেন।এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চল দেশটির অন্যান্য জায়গার তুলনায় অপেক্ষাকৃত শান্ত থাকলেও ইদানীং এ অঞ্চলে তালেবান সংঘটিত হামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।—বিবিসি অনলাইন