আফগানিস্তানে বোমা হামলায় ছয় ব্রিটিশ সেনা নিহত(ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গত মঙ্গলবার বোমা হামলায় ছয় ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয় বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ছয়জন ব্রিটিশ সেনা সাঁজোয়া যানে করে কান্দাহার প্রদেশে নিরাপত্তা টহলে ছিলেন। এমন সময় সাঁজোয়া যানে বড় ধরনের বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটে।এ হামলার সঙ্গে তালেবান জঙ্গিরা সংশ্লিষ্ট বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
২০০৬ সালের পর আফগানিস্তানে ব্রিটিশ সেনা নিহত হওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৪০৪ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে।