আফগানিস্তানে বোমা হামলায় সাত মার্কিন সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফগানিস্তানে পৃথক দুটি বোমা হামলায় সাত মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।ন্যাটোর তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, রাস্তার পাশে পেতে রাখা একটি বোমায় প্রথমে পাঁচ মার্কিন সেনা নিহত হয়। অন্য দুইজন নিহত হয়েছে আরেকটি বোমা হামলায়। এদিকে এসোসিয়েট প্রেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রথম বোমাটি বিস্ফোরিত হয় কান্দাহার শহরে। রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি সামরিক গাড়িতে থাকা পাঁচ সেনা নিহত হয়। আফগানিস্তানে গত দুই সপ্তাহে এ নিয়ে মোট ১৪ জন মার্কিন সেনা প্রাণ হারালেন।