আফগানিস্তানে বোমা হামলায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় বেসামরিক সাতজন লোক নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানান। আজ রোববার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।সাদিক সিদ্দিকি বলেন, ‘এমন একটি বিশেষ দিনে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তালেবান জঙ্গিরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সাদিক সিদ্দিকি ইঙ্গিত দেন। অন্যদিকে একই স্থানে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানোর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তালেবানদের পক্ষ থেকে কেউ তাত্ক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।সম্প্রতি পাকিস্তানের সঙ্গে এক শীর্ষ বৈঠক শেষে গত মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানদের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়টি নাকচ করে দেন। আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানদের মদদ দিচ্ছে।