আফগানিস্তানে ভূমিকম্প ও ভূমিধসে ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে গতকাল সোমবার ভূমিকম্প ও ভূমিধসের ঘটনায় প্রায় ১০০ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে এ কথা জানানো হয়েছে।উত্তরাঞ্চলের বাগলান প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র জাওয়াদ বাশারাত জানিয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। এর পর ভূমিধসে ওই এলাকার ২৫-৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এসব বাড়িঘরের নিচে প্রায় ১০০ ব্যক্তি চাপা পড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।এখন পর্যন্ত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ অন্য এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্প ও ভূমিধসে পাঁচ জেলার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র জাওয়াদ বাশারাত জানান, উদ্ধারকাজে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের প্রয়োজন।