আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাহাড়ি এলাকায় আজ সোমবার এক ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ভূমিকম্পে আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।আফগানিস্তানের একজন সরকারি কর্মকর্তা এপিকে জানিয়েছেন, এ ভূমিকম্পের ফলে ওই এলাকার সঙ্গে সব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানাতে কিছুটা সময় লাগবে। তবে ইতিমধ্যেই উদ্ধার তত্পরতায় অংশ নিতে সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।এর আগে ১৯৯৮ সালে রিখটার স্কেলে ৫.৯ ও ৬.৬ মাত্রার দুটি ভূমিকম্পে তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ছয় হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। এ ছাড়া বাগলান প্রদেশের সামানগন এলাকায় ২০০২ সালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার লোক মারা যায়।