আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ১০ কিশোরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ভূমিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কমপক্ষে ১০ কিশোরী নিহত ও দুজন আহত হয়েছে। নিহত কিশোরীদের বয়স নয় থেকে ১১ বছর। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ সোমবার এ খবর জানিয়েছে।নানগারহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেন, কিশোরীরা লাকড়ি সংগ্রহ করছিল। একজনের কুড়ালের আঘাতে ভূমিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।