আফগানিস্তানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৪
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন মার্কিন সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটিতে ন্যাটো পরিচালিত আন্তর্জাতিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে।সিভি-২২ বিমানটি একটি বিশেষ ধরনের যুদ্ধবিমান। এটি হেলিকপ্টারের মতো যেকোনো স্থানে নামতে ও উঠতে পারে। আবার সাধারণ বিমানের মতোও উড়তে পারে।আন্তর্জাতিক বাহিনী এক বিবৃৃতিতে জানায়, বিমানটি দক্ষিণ জাবুল প্রদেশে বিধ্বস্ত হয়েছে, কিন্তু বিধ্বস্তের হওয়ার কারণ এখনো জানা যায়নি।আন্তর্জাতিক বাহিনী আরও জানায়, বিধ্বস্তের সময় যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের সেনাদের বহন করছিল। আহত বেশ কিছু সেনা পার্শ্ববর্তী ঘাঁটিতে চিকিত্সা নিয়েছেন।আফগানিস্তানে এক লাখ ২০ হাজার বিদেশি সেনা রয়েছেন, যে সংখ্যা চলতি বছরের শেষ দিকে বাড়িয়ে এক লাখ ৫০ হাজার করা হবে। ওয়াশিংটন বিদ্রোহী দমনের নতুন কৌশলের অংশ হিসেবে দেশটিতে আরও সেনা পাঠাবে।—রয়টার্স