আফগানিস্তানে যুক্তরাজ্যের তিন সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার আফগান পুলিশের পোশাকপরা এক বন্দুকধারীর গুলিতে যুক্তরাজ্যের তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।মন্ত্রণালয় জানায়, ওই সেনাসদস্যরা আফগান পুলিশের পরামর্শক দলে কাজ করছিলেন। দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি তল্লাশি-চৌকিতে আফগান পুলিশের পোশাকপরা এক বন্দুকধারীর গুলিতে তাঁরা নিহত হন।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওই বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে।২০০১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আফগানিস্তানে ৪২২ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হয়েছেন।আফগানিস্তানে যুক্তরাজ্যের প্রায় নয় হাজার ৫০০ সেনাসদস্য রয়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ সে দেশ থেকে সব ব্রিটিশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের সরকারের।