আফগানিস্তানে শান্তি আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারী আজ রোববার রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিহতের নাম মৌলবি আরসালা রাহমানি। তিনি সাবেক তালেবান সরকারের মন্ত্রী ছিলেন। তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতার জন্য দুই বছর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই উচ্চপর্যায়ের একটি শান্তি কাউন্সিল গঠন করেন। মৌলবি আরসালা রাহমানি ছিলেন ওই কাউন্সিলের অন্যতম জ্যেষ্ঠ সদস্য।এ ঘটনায় তালেবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা আরেক দফায় হুমকির মুখে পড়ল। গত বছর তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় শান্তি কাউন্সিলের প্রধান বুরহানুদ্দিন রাব্বানি নিহত হন।