আফগানিস্তানে সংঘাতে গভর্নরসহ ১৮ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আজ রোববার দেশজুড়ে একাধিক সংঘাতে একজন জেলা গভর্নর ও ১৭ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, তালেবান জঙ্গিরা চাক জেলার গভর্নর মোহাম্মদ ইসমাইল ওয়াফার গাড়িতে বেপরোয়া গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইসমাইল কাবুল থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত তাঁর বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন।টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, দেশটির বিভিন্ন প্রদেশে পুলিশ, সেনাবাহিনী ও ন্যাটো বাহিনীর যৌথ হামলায় রোববার দুপুর পর্যন্ত ১৭ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর তল্লাশির সময় বিপুল পরিমাণ রকেটচালিত গ্রেনেড, মেশিনগান এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১৮ জনকে।