আফগানিস্তানে সামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে আজ শনিবার এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচ ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই ব্যক্তি এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত। হাসপাতালটির ক্যানটিনে এক হামলাকারী তাঁর কাছে থাকা বোমা উন্মুক্ত করে নিজেকে উড়িয়ে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে। অপর হামলাকারী এখনো হাসপাতালের মধ্যে লুকিয়ে আছেন। এ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। সামরিক হাসপাতালটি মার্কিন দূতাবাসের কয়েক শ মিটারের মধ্যেই অবস্থিত।