আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয় বিবেচনা করছে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানোর বিষয়টি আপাতত বিবেচনা করছে না বাংলাদেশ। তবে নিরাপত্তাকর্মী ও আইন প্রয়োগকারীদের প্রশিক্ষণ দেওয়া বা অর্থনৈতিক সহায়তার বিষয়টি তারা বিবেচনা করবে। গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্রুকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈঠকের পর এ ব্যাপারে পত্রপত্রিকার বিভিন্ন খবরাখবর প্রকাশের প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মোস্তফা কামাল আজ রোববার বিবিসিকে এ কথা বলেন।এদিকে, আফগানিস্তানে মোতায়েনের জন্য সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছে। এ ধরনের খবরের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার নতুন করে এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ আফগানিস্তানে শানি্ত ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে অংশ নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। আফগানিস্তানে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য হলব্রুক বাংলাদেশকে অনুরোধ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি মার্কিন দূতকে বলেছিলেন, আফগানিস্তানে শানি্ত ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ যতদূর সম্ভব কাজ করবে। তিনি তঁাকে আরও জানান, বাংলাদেশ ইতিমধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, বিষয়টি নিয়ে বিভ্রানি্ত সৃষ্টি হওয়ার কারণে তঁারা এখন নতুন করে ব্যাখ্যা দিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটা চাওয়া হয়েছিল তা হচ্ছে, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন-প্রক্রিয়ায় বাংলাদেশ সহায়তা করতে পারবে কি না। এ ছাড়া নিরাপত্তাকর্মী ও আইন প্রয়োগকারীদের প্রশিক্ষণ বা সেবা দিতে পারবে কি না।উলে্লখ্য, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হলব্রুকের বৈঠকের পর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আফগানিস্তানে যুদ্ধের জন্য সেনা পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে সেনা না পাঠাতে তালেবানের পক্ষ থেকে বাংলাদেশকে হুঁশিয়ার করা হয় বলেও গণমাধ্যমে প্রচার করা হয়। বাসস, ইউএনবি ও বিবিসি।