আফগানিস্তানে সেনা প্রশিক্ষণ স্থগিত করেছে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সব ধরনের সামরিক প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে ফ্রান্স। একই সঙ্গে সেখান থেকে পূর্বঘোষিত সময়সীমার আগেই ফরাসি সেনাদের প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।দেশটির উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার আফগান ন্যাশনাল আর্মির এক সদস্যের গুলিতে ফ্রান্সের চার সেনা নিহত ও ১৬ জন আহত হয়। এ ঘটনার পরপরই ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কাছ থেকে এ ঘোষণা এল। নিকোলাস সারকোজি বলেন, ‘আফগানিস্তানে এখন থেকে ফরাসি সেনাদের সব ধরনের প্রশিক্ষণ ও যৌথ অভিযান স্থগিত থাকবে।’এ ঘটনায় ক্ষুব্ধ সারকোজি জানিয়েছেন, আফগানিস্তান থেকে পূর্বঘোষিত সময়সূচির আগেই ফরাসি সেনা প্রত্যাহার বিষয়টি তিনি বিবেচনা করছেন। গতকাল শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সেনা প্রশিক্ষণ চলাকালে আফগান ন্যাশনাল আর্মির এক সদস্য ফরাসি সেনাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ফরাসি বাহিনীর চার সেনা নিহত ও ১৬ জন আহত হয়। ঘটনার পরপরই হামলাকারী ওই আফগান সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি সেনারা ওই সামরিক ঘাঁটিটি ঘিরে রেখেছেন এবং কোনো আফগান সেনাকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।এ ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গভীর দুঃখ প্রকাশ করেছেন।