আফগানিস্তানে সেনা মোতায়েন ইস্যুতে ডাচ সরকারের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সেনা মোতায়েনের মেয়াদ বাড়ানোর বিষয়ে নেদারল্যান্ডের ক্ষমতাসীন মধ্য-বামপন্থী কোয়ালিশনের প্রধান দুই দলের মধ্যে মতানৈক্যের কারণে আজ শনিবার সে দেশের সরকারের পতন হয়েছে।পূর্ব পরিকল্পনা অনুসারে এ বছরের আগস্টে আফগানিস্তানের উরুজগান প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ন্যাটোর তরফ থেকে সেনা মোতায়েনের মেয়াদ বাড়ানোর জন্য এক অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জ্যান পিটার বকেনেন্দের নেতৃত্বাধীন জোটের প্রধান দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা আফগানিস্তানে আরও এক বছর কিছু সেনা মোতায়েন রাখার প্রস্তাব দেন। এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় জোটের অন্যতম শরিক লেবার পার্টি। দীর্ঘ ১৬ ঘণ্টা আলোচনা করার পরেও এ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারায় অবশেষে আজ ভোরে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় বলে এএনপি সংবাদ সংস্থা ও আরটিএল টেলিভিশনের বরাত দিয়ে জানায় বিবিসি অনলাইন, দ্য নিউ ইয়র্ক টাইমস অনলাইন ও আলজাজিরা অনলাইন।