আফগানিস্তানে সেনাবাহিনী পাঠানোর বিপক্ষে মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সেনাবাহিনী পাঠানো ঠিক হবে না বলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে মত প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন। বৈঠকে উপদেষ্টারা সারা দেশে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস-চাঁদাবাজির সমালোচনা করে তাদেরকে নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন।আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এসব বিষয়ে কিছুই বলেননি।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী পুনর্গঠনের পর দ্বিতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য এস এ মালেক, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কে এম সফিউল্লাহ, এইচ টি ইমাম, আলাউদ্দিন আহমেদ, মশিউর রহমান উপস্থিত ছিলেন।