আফগানিস্তানে হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের লোগার প্রদেশের একটি হাসপাতালে গতকাল শনিবার গাড়ি বোমা হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওই হামলায় এ পর্যন্ত ৬০ জন নিহত ও ১২০ আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।রাজধানী কাবুল থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে আজরা জেলার হাসপাতালে ওই হামলা চালানো হয়। বিস্ফোরণের পর পুরো হাসপাতাল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানকে দায়ী করে। তবে হামলার দায় অস্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা হাসপাতালে এ হামলার তীব্র নিন্দা জানাই। যে-ই এ হামলা চালাক না কেন, তালেবানের দুর্নাম করার জন্যই তা করেছে।’২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানে তালেবান পতনের পর থেকে এ পর্যন্ত কোনো চিকিত্সাপ্রতিষ্ঠানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।