আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় ন্যাটো সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটোর নয়জন সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানে দায়িত্বরত আন্তর্জাতিক নিরাপত্তাসহায়ক বাহিনীর (আইএসএএফ) পক্ষ থেকে আজ এ খবর নিশ্চিত করা হয়েছে।সব মিলিয়ে গত নয় বছরে আফগানিস্তানে মোট ৫২৯ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন বলে আইএসএফের ওয়েবসাইটে উল্লেখ করা হয়।যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইএসএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় কোনো গুলির শব্দ শোনা যায়নি। রয়টার্স।