আফগানিস্তানে ১২৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে গতকাল বুধবার একটি স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষে ১২০ জনেরও বেশি ছাত্রী ও তিনজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করছে আফগান পুলিশ। বিবিসি ও আল জাজিরা টেলিভিশন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, তাখার প্রদেশের বিবি হাজি নামের মেয়েদের একটি স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষে গতকাল ১২০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। চিকিত্সার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের রক্ত পরীক্ষার জন্য নমুনা রাজধানী কাবুলের পরীক্ষাগারে পাঠানো হয়।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ওই স্কুলে শ্রেণীকক্ষগুলোতে বিষাক্ত পদার্থ ছিটানোর আলামত পাওয়া গেছে।পুলিশের মুখপাত্র খালিউল্লাহ আসেরের ভাষ্য, এটি বিষ ছিটানোর মাধ্যমে অসুস্থ করে স্কুলছাত্রীদের ভয় দেখানোর চেষ্টা হতে পারে। আফগান কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী দেশের বিভিন্ন প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের তত্পরতা চালাচ্ছে। গত মাসে তাখার প্রদেশের অন্য একটি স্কুলে বিষাক্ত পানি পান করে প্রায় ১৫০ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল।