আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ শনিবার অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে দুজন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে ডন ডটকমের খবরে বলা হয়, গত কয়েক মাস ধরে ওই এলাকায় ন্যাটো বাহিনীর সাথে জঙ্গিদের তুমুল যুদ্ধ চলছে। নিহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়ার্দাক প্রদেশে হালকা অস্ত্রের গুলিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর দুজন সেনা নিহত হয়েছেন।এ বছর আফগানিস্তানে ২৯৬ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন, এঁদের মধ্যে ২৫৭ জনই মার্কিন সেনা।আফগানিস্তানের হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমেদ জারাক জানিয়েছেন, আজ সংগিন জেলায় মোটরসাইকেলে পেতে রাখা দূর-নিয়ন্ত্রিত একটি বোমার বিস্ফোরণে একজন পুলিশ মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।