আফগানিস্তানে ২০২টি ন্যাটো ঘাঁটি বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটো কর্তৃপক্ষ বলেছে, তাঁরা আফগানিস্তানে ২০২টি ঘাঁটি বন্ধ করে দিয়েছে এবং এর চেয়ে বেশি সংখ্যক ঘাঁটি দেশটির সরকারের কাছে হস্তান্তর করেছে। ন্যাটো বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভিড ওলসন বলেছেন, বন্ধ করা ঘাঁটিগুলোর মধ্যে চেকপয়েন্ট থেকে শুরু করে এমন সব স্থাপনাও আছে যেগুলোতে ৩০০ জনের মতো সেনা অবস্থান করত। তিনি বলেন, বন্ধ করে দেওয়া ঘাঁটিগুলোর অধিকাংশই মহাসড়ক-সংলগ্ন। তিনি আরও বলেন, তাঁরা ২৮২টি ঘাঁটি আফগান সরকারের কাছে হস্তান্তর করেছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১১ সালের অক্টোবরের তুলনায় এখন দেশটিতে ন্যাটো বাহিনীর ঘাঁটি সংখ্যা অর্ধেক। আগে এমন ঘাঁটির সংখ্যা ছিল প্রায় ৮০০টি।