আফগানিস্তানে ৭১ তালেবান জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গতকাল শনিবার পার্লামেন্ট নির্বাচন চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন সন্দেহভাজন তালেবান জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তারক্ষীরা তালেবানের একটি গোপন আস্তানায় হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।পাকতিয়া প্রদেশের প্রশাসনিক মুখপাত্র রুহুল্লাহ সামোর জানিয়েছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা একটি গোপন আস্তানায় জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিমান হামলা চালানো হলে তারা নিহত হয়। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি অজ্ঞাত স্থান থেকে দেওয়া বিবৃতিতে ৭১ তালেবান নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি চারজন তালেবান নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।