আফগানিস্তানে ৯ ন্যাটো সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল নয় ন্যাটো সেনা নিহত হয়েছে। আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটো কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল কান্দাহারের পাহাড়ি সরাবাক জেলায় রাস্তার ধারে পুতে রাখা দুটি বোমা বিস্ফোরিত হয়ে আট ন্যাটো সেনা নিহত হন। এ সময় তারা পায়ে হেঁটে ওই এলাকায় টহল দিচ্ছিলেন। নিহত আট ন্যাটো সেনার সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই আফগান পুলিশ নিহত ও দুজন আহত হয়েছে। তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। ন্যাটো জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপর এক সেনা নিহত হয়েছে। তবে তাঁর জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।