আফগানিস্তানের প্রেসিডেন্টের ভাই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সত্ভাই আজ মঙ্গলবার সকালে তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। তাঁর নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।হামিদ কারজাইয়ের নিহত ভাইয়ের নাম আহমেদ ওয়ালি কারজাই। তিনি কান্দাহার প্রাদেশিক পরিষদের প্রধান ছিলেন। ওয়ালি কারজাইকে গুলি করার পরই ওই দেহরক্ষীকে অন্য দেহরক্ষীরা গুলি করে হত্যা করেন।প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর ভাই নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমার ছোট ভাই আজ তাঁর বাসায় নিহত হয়েছেন। সব আফগানের জীবনটা এমনই। তবে একদিন এ পরিস্থিতির অবসান ঘটবে।’নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আহমেদ ওয়ালি কারজাই যখন গোসলখানা থেকে বের হচ্ছিলেন, তখন তাঁর এক দেহরক্ষী তাঁকে গুলি করেন। তাঁর পেটে ও বুকে গুলি করা হয়। আফগান তালেবানরা এই হত্যার দায় স্বীকার করেছে।