আফজলের আনারস, সাক্কুর হাঁস প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নয়জন মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন কুমিল্লা টাউন হলে ওই প্রতীক বরাদ্দ দেন। মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রধান প্রতিদ্বন্দ্বী আফজল খান (আনারস) ও সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন (হাঁস) প্রতীক।অন্য মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি-সমর্থিত এয়ার আহমেদ সেলিম (টেলিভিশন), আওয়ামী লীগের বিদ্রোহী তিন প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (চশমা), আনিসুর রহমান মিঠু (জাহাজ), চঞ্চল কুমার ঘোষ পেয়েছেন (ঘোড়া), জাতীয় সমাজতান্ত্রিক দল-সমর্থিত শিরীন আকতার (তালা), স্বতন্ত্র প্রার্থী সাইদ আজমল (দোয়াল-কলম )ও মো. মামুনূর রশিদ পেয়েছেন (কাপ-পিরিচ)। তা ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১৭ জনকে এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৫ জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।