আফার সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার অন্যতম সাংস্কৃতিক সংগঠন আফা ইনস্টিটিউটের সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৫ মে শেষ হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীদের মধ্যে চারটি বিভাগে নাচ, গান, আবৃতি ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আশরাফ।