আফ্রিকান নেশনস কাপে না খেলার সিদ্ধান্ত টোগোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হতে যাওয়া আফ্রিকান নেশনস কাপে খেলবে না সন্ত্রাসী হামলায় আক্রান্ত টোগো ফুটবল দল। সরকারের একজন মন্ত্রী আজ রোববার একথা জানান। অ্যাঙ্গোলায় হামলার পর টোগোর খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে চাইলেও দলকে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অনড় টোগো সরকার।প্রশাসনিক মন্ত্রী ও সরকারের মূখপাত্র প্যাসকল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পূর্ব সিদ্ধান্ত অটুট রয়েছে।’খেলোয়াড়রা অ্যাঙ্গোলায় থাকতে চাইলেও প্যাসকল বলেন, সেখানে না থাকাটাই উত্তম।’ ওয়েবসাইট।